Monday, April 13, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কাটল অচলাবস্থা! বুধ থেকে টলিপাড়ায় শুরু শুটিং, পরিচালক রাহুলই

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই কাটল জট। বুধবার, থেকে আবার লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে টলিপাড়ায়। বুধবার থেকেই ফের সিরিয়াল, সিনেমা, ওটিটির শুটিং শুরু হবে। SVF-এর পুজোর ছবিতে ডিরেক্টর হিসেবেই থাকবেন রাহুল মুখোপাধ্যায়। তবে, তাঁর ছবির কাজ শুরু হবে কয়েকদিন পর থেকে।

রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক আসনে থাকা নিয়ে দাড়ি টানাটানিতে সোমবারের পরে মঙ্গলবারেও শুনশান টলিপাড়া। সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সোমবার, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হয়। কিন্তু রাত নটার পরে জানা যায় টলিপাড়ায় জারি অচলাবস্থা। সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান বলে সাংবাদিক বৈঠকে জানান পরিচালক-প্রযোজকরা। মঙ্গলবার, সকালে আরেকপ্রস্থ বৈঠক হয় প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ। সেখানে থেকে বেরিয়েই বেলা তিনটে নাগাদ নবান্ন পৌঁছন গৌতমরা। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “দেখা হল, কথা হল, ভালো লাগলো”। তার পরেই খবর মেলে, বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন প্রসেনজিৎরা। সেই বৈঠকের পরই আশার আলো।

সূত্রের খবর, এসভিএফের ব্যানারে তৈরি অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পুজোর ছবির পরিচালক থাকছেন রাহুলই। তবে এই ছবির শুটিং হয়তো কয়েকদিন পর থেকে শুরু হতে পারে। বৈঠকের পরে দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা রাখি সন্ধ্যায় সব সমস্যা মিটে যাবে এবং আগামিকাল (বুধবার) থেকে ফের শুটিং শুরু হবে। নবান্নের বৈঠকের পরই পরিচালকরা সন্ধ্যায় একটি বৈঠকে বসেন।

এর পাশাপাশি সূত্রের খবর, ফেডারেশনের নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি তৈরি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে পেশ করতে হবে।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...