Monday, April 13, 2026

বুধে বিধানসভায় পেশ ন্যায় সংহিতা নিন্দা প্রস্তাব, তৈরি রিভিউ কমিটি

Date:

Share post:

কেন্দ্রের তিন নতুন আইন পাশ হওয়া নিয়ে নিন্দা প্রস্তাব বুধবারই বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। আইন প্রণয়নের আগে রাজ্যগুলির মতামত নিয়ে প্রস্তাব পাঠানোর বার্তা কেন্দ্র সরকারই দিয়েছিল। তারপরেও রাজ্যগুলির কোনও সংশোধনীই গ্রহণ করেনি স্বৈরাচারী মোদি সরকার। পাস হয়েছে তিন আইন। আইন প্রণয়নের তিন মাসের মধ্যে সেই আইন নিয়ে রাজ্যগুলির রিভিউ রিপোর্ট জমা দিতে হয়। ইতিমধ্যেই রাজ্যের পক্ষে রিভিউ কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির রিপোর্ট মেনে প্রয়োজনীয় সংশোধনী যাতে তিন আইনে আনে কেন্দ্রের মোদি সরকার, তার জন্য বিধানসভা থেকে জোরদার আন্দোলনের প্রস্তুতি নেওয়া শুরু।

ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম – তিন আইনের সমস্যা নিয়ে ইতিমধ্যেই লোকসভায় বিরোধীরা সরব হয়েছেন। এবার রাজ্য বিধানসভায় এনিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল। কয়েকদিন আগেই এই নিন্দা প্রস্তাব আনার কথা থাকলেও একদিকে উত্তরের জেলাগুলিতে কেন্দ্রের ভ্রান্ত জলনীতির কারণে বন্যা পরিস্থিতি ও বিজেপি নেতাদের অহেতুক রাজ্য ভাগের চক্রান্তের কারণে সেই প্রস্তাব আনার দিন পিছিয়ে যায়।

রাজ্যের তরফে কেন্দ্রকে নতুন তিন আইন নিয়ে রিভিউ করার জন্য প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটির রিপোর্ট মুখ্যমন্ত্রী পাস করার পরে তা কেন্দ্রের কাছে পাঠানো হবে। তবে রাজনৈতিকভাবেও তিন কালো আইনের প্রতিবাদ জানানোর প্রস্তুতি শুরু তৃণমূলের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...