Friday, April 3, 2026

গত ন’বছরে হয়নি পদোন্নতি, অলিম্পিক্সে পদক জয় করতেই রেলের চাকরিতে উন্নতি স্বপ্নিলের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক আসতেই রাতারাতী বদলে গেল শুটার স্বপ্নিল কুসালের। গতকালই অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় করেছেন স্বপ্নিল। আর ব্রোঞ্জ পদক জয় করতেই কর্মক্ষেত্রে পদোন্নতি ভারতীয় শুটারের।

সেন্ট্রাল রেলওয়ের কর্মী স্বপ্নিল কুসাল। ২০১৫ সালে সেন্ট্রাল রেলওয়েতে যোগ দিয়েছিলেন তিনি। বিগত কয়েক বছরে শুটিং-এ পদক পেলেও, গত ন’বছরে পদোন্নতি হয়নি ভারতীয় রেলের কর্মী তথা অলিম্পিক্সে পদক জয়ী স্বপ্নিলের। তাঁর ফাইল আটকে রয়েছে রেলের সদর দফতরে। এমনকি একাধিকবার স্বপ্নিল পদোন্নতির জন্য অনুরোধ করলেও তাঁর অনুরোধেও গলেনি বরফ। তবে বৃহস্পতিবার পদক জয় করতেই তৎপর হয়ে উঠেন রেল মন্ত্রকের আধিকারিকেরা। এই নিয়ে স্বপ্নিলের কোচ দীপালি দেশপাণ্ডে বলেন, “অফিসের এহেন আচরণে খুবই হতাশ ছিল স্বপ্নিল। গত নবছর ধরে রেলের চাকরি করছে। কিন্তু ওর পদোন্নতির কথা কেউ কোনওদিন বলেননি। এত সাফল্যের পরও ওর কোনও পদোন্নতি হয়নি।” যদিও স্বপ্নিলের কোচের এই দাবি মানতে নারাজ সেন্ট্রাল রেলওয়ের সহকারী স্পোর্টস অফিসার রঞ্জিৎ মাহেশ্বরী। তিনি বলেন, “জেনারেল ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়েছে। শুক্রবারের মধ্যে স্বপ্নিলের দ্বিগুণ পদোন্নতি হবে। স্বপ্নিলের পদোন্নতি আটকে রয়েছে, এই তথ্য ঠিক নয়। আমরা জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ”

রেলের আধিকারিকদের নিয়ে ক্ষোভ রয়েছে স্বপ্নিলের সহকর্মীদেরও। নাম প্রকাশে অনিচ্ছুক স্বপ্নিলের এক সহকর্মী বলেন, ‘‘কর্তারা এখন চাপের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্বপ্নিল পদোন্নতি নিয়ে কথা বলতে গেলে সব সময় খারাপ ব্যবহারই পেয়েছে। কর্তাদের ব্যবহার ওকে মানসিক ভাবে আঘাত করত।’’

আরও পড়ুন- আইপিএল-এর মাঝ পথে সরে গেলেই মিলবে বড় শাস্তি, সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি গুলোর : সূত্র


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...