Sunday, April 5, 2026

ব্যাটিং ব্যর্থতা, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের

Date:

Share post:

ব্যাটিং ব্যার্থতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের । টি-২০ সিরিজে দাপট দেখালেও, একদিনের সিরিজে বেশ চাপে গৌতম গম্ভীরের দল। এদিন লঙ্কানদের কাছে ৩২ রানে হারল রোহিত শর্মার দল। এদিনও কাজে এল না রোহিতের ৬৪ রান। ভারতের হয়ে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দাপট জেফ্রি ভ্যান্ডারসের।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ৪অ রান অভিশিকা ফেরান্ডো এবং কামিন্ডুর। পাথুম নিশাঙ্কা আউট হন শূন্যরানে। ভারতের হয়ে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২ উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলের।

জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে ৬৪ রান ভারত অধিনায়কের। ৪৪ রান অক্ষর প্যাটেলের। ৩৫ রান শুভমন গিলের। এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ১৪ রান করেন তিনি। শূন্যরান শিভম দুবের। ৭ রান শ্রেয়স আইয়রের। লঙ্কানদের হয়ে ৬ উইকেট জেফ্রি ভ্যান্ডারসের। ৩ উইকেট আশালাঙ্কার।

আরও পড়ুন- স্বপ্ন সত্যি জোকারের, আলকারাজকে হারিয়ে জিতলেন অলিম্পিক্সে সোনা


Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...