Saturday, April 4, 2026

সেমিফাইনাল অতীত, লক্ষ্যের নজর এখন ব্রোঞ্জ পদক জয়

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টন সিঙ্গলস সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন। সেমিফাইনালে লক্ষ্য হারেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। ম্যাচের ফলাফল ২০-২২ , ১৪-২১ । এরফলে ফাইনালে ওঠা হল না লক্ষ্যের। তবে এখনও লক্ষ্যের সামনে রয়েছে অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ। আগামিকাল ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। সেই ম্যাচে লক্ষ্যের সামনে মালয়েশিয়ার জি জিয়া লির। আর তার নিজেকে আরও ঝালিয়ে নিতে চান লক্ষ্য।

এদিন সেমিফাইনালের ম্যাচের পর লক্ষ্য বলেন , “এই সেমিফাইনাল ম্যাচ মনে রাখতে চাই না। প্রতিযোগিতায় আগের ম্যাচগুলিও মনে রাখতে চাই না। আমার সামনে এখন একটাই ম্যাচ। সোমবারের ম্যাচটা জিততে চাই। এখন এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোমবারের ম্যাচের জন্য আমি প্রস্তুত। কালকের ম্যাচেও নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সেমিফাইনাল থেকে অনেক কিছু শিখেছি। পরের ম্যাচে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব। ”

সেমিফাইনালে দু সেটে দুবার এগিয়ে থেকেও হার। কোথায় ভুল ? সেমি ম্যাচ নিয়ে লক্ষ্য বলেন, “ সেমিফাইনালটা খুব কঠিন ছিল। আরও সতর্ক থাকা উচিত ছিল আমার। প্রথম গেম হেরে যাওয়া ঠিক হয়নি। তাহলে ম্যাচটা তৃতীয় গেমে নিয়ে যাওয়া যেত। হয়তো জেতার সুযোগ পেতে পারতাম। দ্বিতীয় গেমটাও ভাল শুরু করেছিলাম। কিন্তু এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারিনি। ভিক্টর সত্যিই খুব ভাল খেলেছে। পয়েন্ট পাওয়া খুব কঠিন হচ্ছিল। খেলা যত এগিয়েছে, ভিক্টর আক্রমণের ঝাঁঝ তত বৃদ্ধি করেছে। আমি রক্ষণাত্মক হলেও আক্রমণাত্মক খেলা চালিয়ে গিয়েছে। মনে হয়, সেই সময় আমারও পাল্টা আগ্রাসী হওয়া উচিত ছিল। তাহলে হয়তো অন্য রকম হতে পারত।”

আরও পড়ুন-অলিম্পিক্সের সেমিফাইনালে হার লক্ষ্য সেনের 


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...