Monday, April 6, 2026

স্কুলের মধ্যেই মত্ত প্রধানশিক্ষক! তারপর যা হল…

Date:

Share post:

দিনের পর দিন মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন খোদ প্রধান শিক্ষক! তাঁর সঙ্গী সহকারী এক শিক্ষক। এবার দুই শিক্ষককেই হাতেনাতে ধরলেন অভিভাবকরা। অভিযোগ, এদিন এতটাই নাকি তাঁরা মদ খেয়ে ছিলেন যে দাঁড়াতে পারছিলেন না। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ থানার দুর্গানগর প্রাথমিক বিদ্যালয়ের। অভিভাবকরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে কাকদ্বীপ (Kakdwip) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার সিট প্রায়শই নাকি মদ খেয়ে স্কুলে আসেন। অভিভাবকরা বিষয়টি নিয়ে আপত্তি তুললে বার বার অস্বীকার করে গেছেন প্রধান শিক্ষক। তবে আজ, সোমবার দিন এলাকাবাসী ও অভিভাবকেরা হাতেনাতে ধরে ফেলে ওই প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার শিটকে।

অভিভাবকদের অভিযোগ এতটাই নাকি মদ্যপান করেছিলেন ওই দুই শিক্ষক স্বাভাবিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। এরপরই বিষয়টি নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে ও এলাকাবাসীদের পক্ষ থেকে কাকদ্বীপ (Kakdwip) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে পৌঁছে কাকদ্বীপ থানার পুলিশ দুই শিক্ষককে আটক করে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সব দায়িত্ব নিয়ে ঘোষণা বাংলাদেশ সেনাপ্রধানের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...