Saturday, April 4, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

গতকাল শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচ হারে ভারতীয় দল। লঙ্কানদের কাছে ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। ম্যাচে একমাত্র ব্যাট হাতে সফল ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ রান করেন তিনি। গড়েছেন রেকর্ডও। তবে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক । ম্যাচ শেষে রোহিতের গলায় শুধু হারের হতাশা।

গতকাল লঙ্কানদের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রান করে আউট হন রোহিত। ইনিংস সাজান ৫টি চার এবং ৪টি ছয় দিয়ে। আর তাতেই অনন্য নজির গড়েছেন হিটম্যান। ৪ টি ছক্কার সুবাদে, প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ওডিআইতে ৩০০ ছক্কা হাঁকান রোহিত। এখনও পর্যন্ত ১৭৭ ম্যাচে রোহিত ছয় মেরেছেন ৩০২টি। এই রেকর্ডে ক্রিকেটবিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

এদিকে নজির গড়লেও ম্যাচ হেরে হতাশ রোহিত শর্মা। ম্যাচ শেষে তিনি বলেন, “ আমি যথেষ্ট ভালো খেলতে পারিনি। যেরকম খেলেছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। কিন্তু মাঝের দিকে আমরা যেরকম ব্যাট করেছি, সেটা নিয়ে কথা বলব। একটা ম্যাচ হারলে সবকিছুই খারাপ লাগে। আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। আমরা সেটা করতে পারিনি। খারাপ তো লাগছেই। তবে এগুলো হতেই থাকে।”

আরও পড়ুন- প্র.য়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...