Saturday, April 4, 2026

ইসমাইল হানিয়ের উত্তরসূরি বেছে নিল হামাস, ইয়াহিয়ার হাতে তুলে দেওয়া হল নয়া দায়িত্ব

Date:

Share post:

অবশেষে ইসমাইল হানিয়ের (Ismail Haniye) উত্তরসূরি বেছে নিল হামাস (Hamas)। ইয়াহিয়া সিনওয়ারের (Yahya sinwar) হাতেই তুলে দেওয়া হল নয়া দায়িত্ব। হামাসে যোগ দেওয়ার আগে ইয়াহিয়া ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানের পদও সামলেছেন। জেলবন্দীও হতে হয় তাঁকে। সেই ইয়াহিয়াকেই পরবর্তী প্রধান হিসাবে বেছে নিল হামাস। হানিয়ের পর হামাসের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা।

উল্লেখ্য, ৬১ বছরের নেতা ইয়াহিয়ার জন্ম গাজার খান ইউনিয়ের একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে গাজাতেই তাঁকে হামাসের এক জন নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তবে তাঁর জীবনের অনেক বছরই কেটেছে কারাগারে। সূত্রের খবর, ইজরায়েসের সঙ্গে হামাসের যু্দ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় আত্মগোপন করে ছিলেন ইয়াহিয়া।

 

গত ৩১ জুলাই তেহরানে গেস্টহাউসে ঢুকে খুন করা হয় হানিয়াকে। শুধু তিনি একা নন, তাঁর দেহরক্ষীকেও খুন করা হয় বলে খবর। হানিয়ের খুনের নেপথ্যে ইজরায়েল সেনার হাত রয়েছে বলে মত হামাসের।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...