Monday, March 30, 2026

চলছে দেদার ছাঁটাই! ৪২ হাজার কর্মী সংখ্যা কমালো আম্বানিদের রিলায়েন্স

Date:

Share post:

রিলায়েন্সে চলছে দেদার ছাঁটাই। এদিকে কমছে নিয়োগও। সম্প্রতি এমনই এক তথ্য উঠে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ২০২৩-২৪ অর্থবর্ষে ৪২ হাজার জন কর্মী ছাঁটাই হয়েছে। যা গত অর্থবর্ষের নিরিখে তাদের মোট কর্মশক্তির ১১ শতাংশ।

ব্যবসায়িক দিক থেকে বিভিন্ন সেক্টর মিলিয়ে রিলায়েন্সের বাণিজ্যিক সাম্রাজ্য। আর সেই সমস্ত সেক্টর মিলিয়ে ৪২ হাজার কর্মী গত অর্থবর্ষে ছাঁটাই হয়েছে। রিপোর্ট দাবি করছে, সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে রিটেল সেকশনে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট কর্মচারীর সংখ্যা ২০২৩-২৪ সালে ৩৪৭০০০ছিল, কিন্তু ২০২২-২৩ সালে ছিল ৩৮৯০০০ জন৷

রিলায়েন্সের এই কর্মী ছাঁটাইয়ের তালিকার মধ্যে সংস্থায় নবাগতরাও ছিলেন। বেশ কিছু রিপোর্টের দাবি, খরচে লাগাম দিতেই রিলায়েন্সের এই পদক্ষেপ। রিলায়েন্সের রিটেল বিভাগে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে। রিলায়েন্সের রিটেল বিভাগে২০২৩-২৪ এর মধ্যে ২০৭,০০০ জন কর্মী ছিলেন। যা মোট কর্মশক্তির ৬০ শতাংশ ছিল, তার আগের বছরে সংখ্যাটা ছিল ২৪৫০০০।

আরও পড়ুন- আদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী

 

 

 

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...