Friday, April 3, 2026

অলিম্পিক্সে কুস্তিতে পদক ভারতের, ব্রোঞ্জ পদক জয় আমন শেরাওয়াতের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। এবার পদক এল কুস্তি থেকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারালেন দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক এল ভারতের ঝুলিতে।

এদিন ব্রোঞ্জ ম্যাচে প্রথম থেকেই দাপট দেখান আমন। প্রতিপক্ষকে একের পর এক মাত দেন তিনি। ম্যাচে একটা সময়ে ২-৩ পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরে আসেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বার করে প্রথম দু’পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ৬-৩ এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ভুল করায় ব্যবধান কমে হয়ে ৫-৬। আবার বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ৮-৫ এগিয়ে যান। এরপর ফিরে তাকাতে হয়নি ভারতীয় কুস্তিগিরকে। শেষমেশ ১৩-৫ ম্যাচ জয় করেন আমন।

গতকাল প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হারের মুখ দেখেছিলেন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াত। পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে জাপানের রেই হিগুচির কাছে হারেন তিনি। ০-১০ স্কোরে হেরে যান ভারতীয় কুস্তিগির। মাত্র দেড় মিনিটের মধ্যে জিতেছিলেন হিগুচি।

আরও পড়ুন- ঝুলে রইল আবেদনের রায়, বিনেশকে নিয়ে হল না কোনও সিদ্ধান্ত


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...