Saturday, June 27, 2026

ঝুলে রইল আবেদনের রায়, বিনেশকে নিয়ে হল না কোনও সিদ্ধান্ত

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক কি পাবেন বিনেশ ফোগাট? অলিম্পিক্স শেষ হওয়ার আগেই এই প্রশ্নের উত্তর মিলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুক্রবার কোর্ট অফ আরবিট্রেশনের প্যারিস ট্রাইব্যুনালে বিচারক অ্যানাবেল বেনেটের এজলাসে শুরু হয় বিনেশের আবেদন নিয়ে শুনানি। বিনেশের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে।

মেয়েদের কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। প্রতিযোগিতা থেকেই ডিসকোয়ালিফাই করা হয় ভারতীয় কুস্তিগিরকে। ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিছু সময় পর ওজন কমিয়ে ফাইনালে নামার অনুমতি দেওয়ার জন্য। কিন্তু অলিম্পিকের নিয়ম দেখিয়েই সেই আর্জি নাকচ করা হয়। বিধ্বস্ত বিনেশ ভারতীয় অলিম্পিক্স সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন অন্তত রুপো ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ, ফাইনালে পৌঁছে তিনি রুপো নিশ্চিত করেছিলেন। যুগ্মভাবেই দুই প্রতিযোগীকে রুপো দেওয়ার অনুরোধ করেছেন বিনেশ।

আরও পড়ুন- অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের পতকাবাহক হিসাবে মানু ভাকেরের সঙ্গে শ্রীজেশ


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...