Friday, April 3, 2026

স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর বিশেষ ‘পুলিশ পদক’ পাচ্ছেন চার শীর্ষ আধিকারিক

Date:

Share post:

প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য এবার রাজ্য পুলিশের চার শীর্ষ আধিকারিককে মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত করা হবে।

প্রতিবছরই স্বাধীনতা দিবসে পুলিশ পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এবছর এই পুরস্কার পাচ্ছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, ডিসি নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি দায়িত্বপ্রাপ্ত দেবজ্যোতি দাস। আগামী ১৫ অগাস্ট রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। শুক্রবার নবান্নের তরফে আজই এই সংক্রান্ত একটি সরকারি আদেশ-নামা জারি করা হয়েছে।

প্রতি বছরের মত স্বাধীনতা দিবসে এবার রেড রোডে বর্ণময় কুচকাওয়াজের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর স্কুলের পড়ুয়ারা কুচকাওয়াজে সামিল হবেন। এছাড়া এবারই প্রথম রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সামিল হবেন চা বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ার, জলপাইগুড়িও দার্জিলিংয়ের অন্ততঃ ৫০টি বাগানের ১০০জন কর্মী এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- ঝুলে রইল আবেদনের রায়, বিনেশকে নিয়ে হল না কোনও সিদ্ধান্ত

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...