Monday, April 6, 2026

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে বিপুল জয় তৃণমূলের

Date:

Share post:

শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের ধারা অব্যাহত। লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফলাফল আশানারূপ না হলেও একের পর এক সমবায় নির্বাচনে ঘাসফুলের দাপট অব্যাহত।

এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে সব আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের হাঁসচড়ার ঘটনা। সেখানকার উত্তর-পূর্ব ব্রজলালচক মিলনী সমবায় সমিতির ভোট ছিল আজ, রবিবার। ফলাফলে দেখা গিয়েছে সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল।

সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পরেই সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে অশান্তি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। লোকসভা ভোটে ওই পঞ্চায়েতে বিজেপি এগিয়ে ছিল ৭১৯ ভোটে। কিন্তু সেই পঞ্চায়েতেরই সমবায় ভোটে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির।

আরও পড়ুন: অখণ্ড বাংলার বার্তা দিতে এবার স্বাধীনতা দিবসে রেড রোডে পা মেলাবে পাহাড় থেকে সাগর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...