Friday, April 3, 2026

বিচার চাই: R G Kar-কাণ্ডে গর্জে উঠলেন প্রসেনজিৎ-দেব, স্থগিত ‘খাদান’-‘বহুরূপী’-র টিজার লঞ্চ

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা-তথা দেশ। দোষীর দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে সরব টলিউডও। দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ স্থগিত করা হয়েছে। চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দীপক অধিকারী (Dev)।প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) লেখেন, “আর জি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাঁদের এই অপূরণীয় ক্ষতি হল তাঁদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাঁদের এই বেদনকে লাঘব করতে পারবে না।” এরপরেই ঘটনার বিচার চেয়ে সরব হন প্রসেনজিৎ। লেখেন, “আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

এই পরিস্থিতিতে বিদেশে রয়েছেন দেব অধিকারী-রুক্মিণী মৈত্র। মঙ্গলবার, বিকেলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে আর জি কর-কাণ্ডের তীব্র প্রতিবাদ করেন দেব। তাঁর পুজোর ছবি ‘খাদান’-এর টিজার রিলিজ স্থগিত রাখার খবর জানিয়ে দেব লেখেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।” মৃতা ও তাঁর পরিবারের সুবিচারের দাবি করেন দেব।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


১৪ অগাস্টই ‘খাদান’ ও ‘বহুরূপী’-দুটি ছবির টিজার রিলিজের কথা ছিল। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সেগুলি স্থগিত করা হয়েছে।






Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...