Monday, March 16, 2026

আর জি করে নির্যাতিতার বাড়িতে CBI, জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ জনকে তলব 

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day) দিন সকালে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) নিহত চিকিৎসকের বাড়িতে গেল সিবিআই-র (CBI) তদন্তকারী দল। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। বুধবারই কলকাতায় এসে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও হেফাজতে পেয়েছে সিবিআই। বৃহস্পতিবার এই মামলার তদন্তের স্বার্থেই নির্যাতিতার বাড়ি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি সূত্রের খবর, আরও তিনজনকে এই মামলায় তলব করেছে সিবিআই।
গত ৮ অগাস্ট রাতে মর্মান্তিক ওই ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার নির্যাতিতার বাড়ি গিয়েই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। পাশাপাশি সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া-চিকিৎসকরা হাসপাতালে ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেছে তদন্তকারীরা। এবার এই ঘটনায় আরও তিনজনকে তলবও করা হল। অন্যদিকে ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
তবে সিবিআই তদন্তের মাঝেই বুধবার রাতে আর জি কর হাসপাতালে কার্যত তাণ্ডবলীলা চলেছে। নতুন করে ফের অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গোটা ঘটনায় প্রবলভাবে আতঙ্কিত হাসপাতালের স্টাফরা। আপাতত ভাঙচুরের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে বলে খবর।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...