Saturday, March 14, 2026

অভিষেকই তো আগামীতে নেতৃত্ব দেবেন: কেন বললেন ফিরহাদ!

Date:

Share post:

“অভিষেকই তো আগামী দিনের নেতা। আমাদের তো বয়স হচ্ছে। অভিষেক (Abhisekh) সব সময় সক্রিয় আছে। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে।“ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার, সাংবাদিক বৈঠকে আর জি কর নিয়ে ফিরহাদ জানান, “আরজি কর নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই। অভিষেক চোখের সমস্যার জন্য আসেননি। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক তো নেতৃত্ব দেন। চোখের কারণে ওকে সাবধানে থাকতে হচ্ছে। অভিষেকরাই তো আগামী দিনের নেতা। আমার বয়স তো পঁয়ষট্টি। ওরাই তো এখন নেতৃত্ব দেবে।“এদিন আর জি কর প্রসঙ্গে ফিরহাদ বলেন, এই বাংলা রবীন্দ্র ঠাকুরের বংশধর, বিবেকানন্দ বংশধর। যতদিন এই বাংলা থাকবে কলকাতা সংস্কৃতি কৃষ্টি বজায় থাকবে। তিনকন্যার বাবা কলকাতার মেয়র জানান, “আমার মেয়র মৃত্যু হয়েছে এই ব্যথা আমার বুক থেকে মিটবে না।“ তবে ডাক্তারদের কর্মবিরতির পক্ষে নন ফিরহাদ। বলেন, “কিন্তু তার মানে এটা নয়। যে আরও অনেক লোকের মৃত্যু হোক। চিকিৎসকরা ভগবানের রূপ। দয়া করে আপনাদের উপরে যে বিশ্বাস। নিশ্চিত ভাবে যে অন্যায় হয়ে সেটা নিশ্চিত ভাবে অন্যায়। হাসপাতালে ভাঙচুর হয়েছে সেটা ও অন্যায় হয়েছে। কিন্তু তাদের কাছে আহ্বান যে আপনারা কাজে ফিরে আসুন। যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে। কিন্তু তার জন্য যারা নিরীহ তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে। যে দোষী তার শাস্তি নিয়ে আমি একমত। আইন ব্যবস্থা করে সেটা করবে। কিন্তু বাড়ির লোকে কেন শাস্তি পাবে!“

হাসপাতালে ভাঙচুর নিয়ে কাউকে আড়াল করা হচ্ছে না- স্পষ্ট জানান ফিরহাদ (Firhad Hakim)। বলেন, “দাদার লোক, দিদির লোক নয়। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আইনের হাত অনেক লম্বা। আমরা কেউ অন্যায় করে পার পাব না।“

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandapadhyay) বিষয়ে কলকাতার মেয়র জানান, “আরজি কর নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই। অভিষেক চোখের সমস্যার জন্য আসেননি। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক তো নেতৃত্ব দেন। চোখের কারণে ওকে সাবধানে থাকতে হচ্ছে। অভিষেকরাই তো আগামী দিনের নেতা। আমার বয়স তো পঁয়ষট্টি। ওরাই তো এখন নেতৃত্ব দেবে।“






spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...