Wednesday, March 25, 2026

সন্দীপের নয়া পোস্টিং-এ মানুষ ভুল বুঝেছেন: ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

Share post:

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দোষী না নির্দোষ তা আমরা বলতে পারি না। তবে ছাত্রছাত্রীদের তাঁকে নিয়ে ক্ষোভ হয়েছে। এই আবহে ২ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে যেভাবে আরজি কর থেকে অব্যহতি দিয়ে ন্যাশনাল মেডিক্যালে নিয়োগ করা হল, তাতে ভুল বার্তা গিয়েছে। আর জি করের (R G Kar Madical College And Hospital) ঘটনা নিয়ে করা শনিবারের পোস্টের ব্যাখ্যা দিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে জানালেন, এই লড়াইতে মমতা বন্দ্যোরাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) সক্রিয় ভাবে চাই ময়দানে।আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই কড়া ভাষায় নিন্দা করে আসছেন কুণাল ঘোষ। দোষীদের দ্রুত চিহ্নিত করে চরম সাজা দেওয়ার পক্ষে তিনি। তবে, প্রতিবাদ আন্দোলনের নামে বিরোধীদের রাজনীতির ঘোলা জলে মাছ ধরার প্রবণতাকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা। এই নিয়ে গত কয়েকদিনে অজস্র টুইট করেছেন তিনি। শনিবার, আর জি করের বিষয় নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,
“আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল কংগ্রেস ও বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি করছে বামরাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে।“

কুণালের এই পোস্ট ঘিরে যখন নানা মহলে, নানা জল্পনা, তখন নিজেই এর ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা। তিনি বলেন, “আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এবং মমতাদি সেটা প্রথম থেকেই স্পষ্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বোঝাচ্ছে। বাম-রাম শকুনির রাজনীতি করছেন। কিন্তু এই লড়াইতে মমতা বন্দ্যোরাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে চাই ময়দানে। ভুল কারা করেছে, তা বেরিয়ে আসুক। তদন্ত হবে। যারা দোষী, তারা ধরা পড়বে।“

পোস্টের লেখা ‘ভুল’ নিয়েও ব্যাখ্যা দেন কুণাল। তাঁর কথায়, “সন্দীপ ঘোষ (Sandip Ghosh) দোষী কি দোষী না, তা আমরা বলতে পারি না। তবে ছাত্রছাত্রীদের তাঁকে নিয়ে ক্ষোভ হয়েছে। এই আবহে ২ ঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে যেভাবে আর জি কর (R G Kar Madical College And Hospital) থেকে অব্যাহতি দিয়ে ন্যাশনাল মেডিক্যালে নিয়োগ করা হল, তাতে ভুল বার্তা গিয়েছে। মানুষ ভাবছে, তাহলে কি আড়াল করা হচ্ছে? মানুষ আমাদের ভুল বুঝেছে। কিছুদিন অপেক্ষা করে, তদন্ত শেষ হলে, তার পর এটা করলে ভালো হত। ততদিন তাঁকে স্বাস্থ্য দফতরে কোথাও পোস্টিং দেওয়া যেত। তাতে সন্দেহের বাতাবরণ এড়িয়ে যাওয়া সম্ভব হত।“ কুণালের অভিযোগ, “বাম-রাম উস্কে দিয়েছে।“ এই পরিস্থিতিতে সংগঠনকে রাস্তায় নামাতে অভিষেককে মাঠে চাইছেন তৃণমূল নেতা।






Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...