Monday, April 13, 2026

আর জি করে নীরব, বিদেশে শরীরচর্চার ছবি পোস্ট দেবের! বিঁধলেন নেটিজেনরা

Date:

Share post:

টলিউড সুপারস্টার দেব (Dev) বরাবরই বিতর্ক থেকে দূরে থাকেন। রাজনীতিতেও তিনি যেন এক ব্যতিক্রমী চরিত্র। কিন্তু কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) যে ঘটনা ঘটেছে তার পরেও শুধু ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকা বা ‘ডিপ্লোমেটিক’ হওয়ার জন্য নীরব অভিনেতা- সাংসদ? তাঁর আগামী ছবি ‘খাদান’- এর টিজার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ডাক্তার মৃত্যুর নির্মম ঘটনায় অভিনেতার একটাও মন্তব্য নেই কেন? নেটদুনিয়ায় যখন এই প্রশ্ন জোরালো হচ্ছে, ঠিক তখনই বিদেশে নিজেকে শরীরচর্চার ছবি পোস্ট করে চরম কটাক্ষের শিকার ঘাটালের সাংসদ। চটেছেন নায়কের অনুরাগীরাও।

ধর্ষণ – খুনের ঘটনায় ‘অরাজনৈতিক’ প্রতিবাদ নিয়ে শোরগোল হলেও শিল্পীরা যে যার মতো করে ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন। বাংলার প্রতিবাদের আঁচ ছড়িয়েছে গোটা দেশে। এই আবহে বান্ধবীর সঙ্গে বিদেশে ঘুরতে গিয়ে নানা ছবি পোস্ট করছেন দেব (Dev)। শনিবার সেই ট্যুর থেকে শরীরচর্চা করার তিনটি ছবি পোস্ট করেন অভিনেতা। বিষয়টা ভাল চোখে দেখেনি নেটপাড়া। অসন্তুষ্ট দেব ভক্তরাও। কেউ লিখছেন ‘আর জি কর নিয়ে দাদা আপনার থেকে এত নীরবতা আশা করিনি।’ আবার কারোর কটাক্ষ ‘বিবেক বিসর্জন দিলেন নাকি?’

যখন দেবের মানবিকতা সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন উঠছে তখনই আবার সুপারস্টারের ফ্যানেদের একাংশ নিন্দুকদের জবাব দিয়েছে। সব মিলিয়ে গত কয়েকঘণ্টায় স্যোশাল মিডিয়ার শিরোনামে দেব (Dev)।


Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...