Monday, March 16, 2026

কর্মবিরতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ  চিকিৎসক

Date:

Share post:

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকদের একটি বড় অংশ। জুনিয়র চিকিৎসকদের সমর্থন করেছেন সিনিয়ররাও।এই পরিস্থিতিতে সোমবার কর্মবিরতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কুণাল সাহা নামে এক চিকিৎসক। তার যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে কর্মবিরতি করছেন চিকিৎসকরা।ওই চিকিৎসকদের যাতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়, সেই আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে সপ্তাহখানেক ধরে রাজ্যের বিভিন্ন সরকারি চিকিৎসকরা প্রতিবাদে শামিল হয়েছেন। যদিও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শুরু থেকেই দাবি করছেন, হাসপাতালের জরুরি পরিষেবার উপর কোনও প্রভাব পড়ছে না। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা চালু রেখেছেন বলে দাবি।

তবে সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দেওয়ার চেষ্টা করলেও, শুধুমাত্র তাঁদের মাধ্যমে রোগী পরিষেবা কতটা স্বাভাবিক রাখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, সরকারি হাসপাতালগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে। কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে দূরবর্তী জেলা থেকেও রোগী ও তাঁদের পরিজনরা আসেন। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ছবি দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শনিবার ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল। বহির্বিভাগের পরিষেবা ও পূর্বনির্ধারিত সমস্ত অস্ত্রোপচারও বন্ধ ছিল। যার প্রভাব পড়েছিল দেশজুড়ে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেছেন। কেন্দ্রের তরফেও অনুরোধ করা হয়েছে যাতে চিকিৎসকরা কাজে ফেরেন।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...