Saturday, April 4, 2026

মুখেই নারী নিরাপত্তা, বিজেপি শাসিত হরিয়ানায় পড়ুয়া ডাক্তারকে অপহরণ-নির্যাতনের অভিযোগ!

Date:

Share post:

ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে অপহরণ এবং নির্যাতনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার (Hariyana) রোহতকে। অভিযোগের তীর আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে বলে খবর। বিষয়টি সামনে আসতেই মুখ পুড়েছে হরিয়ানার বিজেপি সরকারের (BJP Government)। পড়ুয়াদের সুরক্ষার কথা না ভেবে নিজেদের পিঠ বাঁচাতে তড়িঘড়ি মুখরক্ষার চেষ্টা মুখ্যমন্ত্রী নায়েব সিংয়ের। তবে বিজেপি শাসিত রাজ্যে ডাক্তার পড়ুয়ার নির্যাতনের বিষয় সামনে আসতেই সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের মতে, বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা নতুন কিছু নয়। নারী সুরক্ষা নিয়ে মোদি সরকারের কোনও ‘গ্যারান্টি’ নেই।

সূত্রের খবর, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের ডেন্টাল বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত কয়েক মাস ধরে তিনি নির্যাতিতা তরুণীকে চিনতেন অভিযুক্ত। ছাত্রীর বয়ান অনুযায়ী, ১৬ অগাস্ট ওই আবাসিক চিকিৎসক তাঁকে পিজিআইএমএস থেকেই অপহরণ করেন। তারপর তাঁকে প্রথমে অম্বালা এবং পরে চণ্ডীগড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে নানাভাবে নির্যাতন করা হয়। তবে ধর্ষণের কোনও অভিযোগ করেননি নির্যাতিতা। পড়ুয়া ডাক্তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে তিনি বলছেন তাঁকে মারধর করা হচ্ছে। দেখান আঘাতের চিহ্ন।

নির্যাতিতার দাবি, গত সাত মাস ধরে অভিযুক্ত চিকিৎসক তাঁকে নানা ভাবে হয়রানি করছেন। এমনকি মুখ খুললে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। রোহতক পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...