Thursday, June 25, 2026

ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতায় , আর্জি তিন প্রধানের

Date:

Share post:

কলকাতায় ডুরান্ড কাপ ফেরানোর উদ্দোগ নিল কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। রাজ্যের বর্তমান পরিস্থিতি কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ড কাপের ডার্বি । শুধু মরশুমের বড় ম্যাচ বাতিলই নয়, কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ডুরান্ড কাপ । কোয়ার্টার ফাইনাল চলে গিয়েছে বাইরে। সেই ডুরান্ডকে ফেরাতে উদ্দোগ তিন প্রধানের। এদিন সাংবাদিক সম্মেলনে তিন প্রধানের তরফে জানান হয় ডুরান্ডের সেমিফাইনাল, ফাইনাল যাতে কলকাতায় ফেরানো হয়, সেই আবেদনই ডুরান্ড কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের কাছে করেছেন তারা।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, লাল-হলুদের সচিব রূপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহামেডান সচিব ইসতিয়াক আহমেদ রাজু। তিন প্রধানের তরফে যৌথভাবে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে তাঁরা বলেন, “ ডার্বি ম্যাচ অতীত। ডুরান্ড ম্যাচও কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা ডুরান্ড কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি, ডুরান্ড কাপকে কলকাতায় ফিরিয়ে আনা হোক। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা যেন হয় কলকাতায়। সেই সঙ্গে সমর্থকদের কাছে অনুরোধ, তাঁরা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করেন। ”

আরও পড়ুন- মেন্টর হিসেবে জহিরের সঙ্গে কথা লখনউ-এর : সূত্র


Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...