Thursday, June 25, 2026

খারাপ খবর টলিপাড়ায়, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

Date:

Share post:

খারাপ খবর টলিপাড়ায়। প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার সন্ধ্যায় নিজের রিজেন্ট পার্কের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো একাধিক চর্চিত ছবির পরিচালক উৎপলেন্দু। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। ‘চোখ’ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এ ছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদক। প্রয়াত পরিচালকের দীর্ঘদিনের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন উৎপলেন্দু চক্রবর্তী।

আরও পড়ুন- যোগীরাজ্যে ধর্ষিতা নার্স! অভিযুক্ত চিকিৎসক, মুখে কুলুপ বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...