Monday, April 13, 2026

ভূস্বর্গে জোড়া ভূমিকম্প! সাত মিনিটে দুবার কাঁপলো কাশ্মীর 

Date:

Share post:

মঙ্গলের সকালে ঘুম ভাঙার আগেই কেঁপে উঠলো কাশ্মীর (Earthquake in Kashmir)। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুবার কম্পন অনুভূত হলো ভূস্বর্গে। সকাল ৬টা ৪৫মিনিটে প্রথম কম্পন। দ্বিতীয়টি অনুভূত হয় ৬টা ৫২মিনিটে। কাশ্মীরের বারামুলা-সহ (Baramula) আশপাশের জেলাগুলিতে ভূমিকম্প হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮।সকাল সকাল জোড়া ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উপত্যকার বাসিন্দারা।বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। যদিও হতাহতের খবর নেই। প্রথম কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার এবং দ্বিতীয়টির দশ কিলোমিটার গভীরে।


Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...