Monday, April 6, 2026

আশঙ্কাই সত্যি, বাংলাদেশ থেকে সরল মহিলাদের টি-২০ বিশ্বকাপ

Date:

Share post:

অবশষে আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশ থেকে সরল মহিলা টি-২০ বিশ্বকাপ। মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল আইসিসির পক্ষ থেকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের ম্যাচ হবে জানান হয়েছে।

৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। তবে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হলেও আয়োজক হিসাবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। এই নিয়ে এদিন আইসিসির তরফে জানান হয়, “ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে না। এটা লজ্জার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। কোনও আপত্তি জানায়নি। ওদের ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরশাহি। ওদের ধন্যবাদ। বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে আগ্রহ দেখিয়েছিল। ওদেরও ধন্যবাদ।”

বেশ কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও নিজেদের দেশেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন কর‍তে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতায় , আর্জি তিন প্রধানের


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...