Monday, April 13, 2026

অন্ধ্রপ্রদেশের ওষুধের কারখানায় বিস্ফোরণ! মৃতের সংখ্যা বেড়ে ১৭

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের ওষুধের কারখানায় বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। দুর্ঘটনায় আহত ২০ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক ১৮। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে বেসরকারি ওষুধ কারখানায় বিস্ফোরণের ফলে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যান্য দিনের মত বুধবার মধ্যাহ্নভোজের বিরতি চলছিল, আর তারমধ্যেই ঘটে বড়সড় দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় অচুতাপুরম স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত ওই বেসরকারি ওষুধ কারখানায় বিস্ফোরণের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ভূমিকা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে কর্মীরা যখন দুপুরের খাওয়াদাওয়া করছিলেন ঠিক সেসময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ। বেসরকারি ওষুধ কারখানার বিস্ফোরণের একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কারখানা কালো ধোঁয়ায় রীতিমতো ঢেকে গিয়েছে। কারখানা থেকে আহত কর্মীদের নিয়ে হাসপাতালের উদ্দেশে দ্রুত গতিতে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় কমপক্ষে হাজারখানেক কর্মী কাজ করেন। এদিকে বুধবার দুপুরে বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। তবে অল্পের জন্য বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচেছেন কারখানার কর্মীরা। এদিন দুপুরের খাবার খাওয়ার বিরতি চলার কারণে অনেক কর্মীই বাইরে গিয়েছিলেন বলে খবর, তার জেরেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ ও দমকলবাহিনী। তবে এদিন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- কেন্দ্রের গাইড লাইন নিয়ে মিথ্যাচার! তথ্য দিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন কুণাল

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...