Saturday, April 4, 2026

পুলিশের অনুমতি না মেলায় মহারাজের জোড়া কর্মসূচি বাতিল

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোড়া কর্মসূচি বাতিল হল।দুপুরে ময়দানে ক্রীড়াবিদদের সঙ্গে অবস্থানে সামিল হওয়ার কথা ছিল এবং সন্ধ্যায় দীক্ষামঞ্জরীর উদ্যোগে প্রতিবাদ মিছিলেও তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় কোনও মিছিলেই পা মেলাতে পারবেন না মহারাজ।

বুধবার আরজি করের প্রতিবাদে পথে নামেন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। ময়দানের গোষ্ঠপালের মূর্তির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন। এই জমায়েতে যোগ দেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে এই অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দেয়নি পুলিশ।

সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। বড়িষা প্লেয়ার কর্নারে জমায়েত হবেন সকলে, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষামঞ্জরীর সামনে এসে থামবে এই মিছিল। কিন্তু এই মিছিলেও পা মেলাতে পারবেন না সৌরভ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...