Monday, April 13, 2026

আর জি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবি সৌরভের, সামিল ডোনা-সানাও

Date:

Share post:

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। ঘটনার পর থেকেই প্রতিবাদ চলছে। ডাক্তারদের কর্মবিরতি থেকে মহিলাদের রাত দখল কর্মসূচী চলছে রাজ্যে। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তারকা থেকে আমজনতা। এবার স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে দ্রুত বিচার চেয়ে পথে নামলেন সৌরভ।

বুধবার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সৌরভ৷ কর্মসূচিতে আগাগোড়া দেখা গিয়েছিল সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়কেও৷ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সৌরভ, ডোনা এবং সানা গঙ্গোপাধ্যায় সহ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রত্যেকেই কালো পোশাক পরেছিলেন৷ প্রসঙ্গত আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে হাটতে দেখা যায়নি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। তবে দীক্ষা মঞ্জরীর পদযাত্রায় পা মেলাতে না পারলেও মিছিল পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন সৌরভও। এদিন, নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত প্রতিবাদ মিছিলে শামিল হন ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সানাও।

আরও পড়ুন- এবার সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দিল রাজ্য, ঘোষণা স্বাস্থ্যসচিবের

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...