Saturday, April 4, 2026

দ্রুত কাজে যোগ দিন, আন্দোলনরত চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital) মামলার দ্বিতীয় শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার গোটা দেশের নজর শীর্ষ আদালতে (Supreme Court)। প্রধান বিচারপতি ছাড়াও এই মামলার ডিভিশন বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্র (Manoj Mishra)। আর জি কর হাসপাতালে হামলার ঘটনার স্ট্যাটাস রেকর্ড জমা দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। তদন্তের গতিপ্রকৃতির স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও (CBI)। এদিন শুনানি শুরুতেই ডাক্তারদের টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। চিকিৎসকদের তরফে আইনজীবীরা জানান, জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তারদের ক্রমাগত হুমকি পেতে হচ্ছে। পরীক্ষায় বসতে দেওয়া হবে না, ছুটি কাটা যাবে , ফাইন দিতে হবে – এই ধরণের নানা অভিযোগ রয়েছে আন্দোলনরত চিকিৎসকদের। আইনজীবীরা জানান ডাক্তাররা আতঙ্কিত, হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে । এরপরই বিচারপতি বলেন, কাদের নিশানা করা হচ্ছে তা মুখবন্ধ খামে আদালতকে জমা দিতে বলুন। সিআইএসএফ (CISF) তাঁদের নিরাপত্তা দেবে। কিন্তু দেশের মানুষের স্বার্থে কর্মবিরতি চালিয়ে যাওয়া উচিত নয়।

আর জি কর মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী আদালতে বলেন, রাজ্য এমন একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, যাতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। প্রধান বিচারপতি জানান এই মুহূর্তে ডাক্তারদের কাজে ফেরা দরকার। প্রয়োজনে তাঁদের সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে। কর্মবিরতির জন্য কোনও রকমের ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তায় পোর্টাল তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের।


Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...