Monday, April 6, 2026

কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের রক্তদান শিবির, যোগ দিলেন ১৫০-র বেশি সদস্য

Date:

Share post:

রক্তদান মহৎ দান। রক্তের চাহিদা মেটাতে বহু সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন।রাজ্যের অনেক হাসপাতালে রক্তের চাহিদার তুলনায় যোগান কম।সেই কথা মাথায় রেখে শুক্রবার কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।দেড়শোর বেশি সদস্য স্বেচ্ছায় এই শিবিরে রক্তদান করেছেন।এদিন সংগ্রহ করা রক্ত রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে। আগামী দিনেও এই ধরণের কর্মসূচির আয়োজন করবেন তারা।

কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় বলেন, রক্ত দেওয়া অত্যন্ত ভাল কাজ। রক্ত দিলে আবার শরীরে নতুন রক্ত তৈরি হয়।অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এখানে রক্ত নেওয়া হচ্ছে।সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান চলে দুপুর ৩টা পর্যন্ত।এদিন রক্ত সংগ্রহ করে আরজি কর ব্লাড ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...