Monday, March 23, 2026

খোদ কলকাতায় অভিনেত্রীর গাড়ির কাচ ভেঙে ধৃত সেনা অফিসার

Date:

Share post:

রাস্তায় বচসা থেকে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের (Payel Mukherjee) গাড়ির কাচ ভেঙে দেন এক যুবক। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যার। সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন লেক অ্যাভিনিউয়ে মোটরবাইকে ধাক্কা লাগা নিয়ে বচসা। তার জেরে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন ওই বাইকচালক।

অভিনেত্রীর দাবি, বাইকচালকের দোষেই তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল বাইকের। তখন যুবক পায়েলকে (Payel Mukherjee) গাড়ি থেকে নেমে আসতে বলেন। তিনি নিরাপত্তার কারণে রাজি হননি। কাচ নামিয়ে কথা বলার সময় ওই যুবক আক্রমণ করে। তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিনেত্রীর অভিযোগ।অভিনেত্রীর আরও অভিযোগ, কাচ তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে যখন নারী সুরক্ষা নিয়ে আন্দোলন চলছে, তখন এমন একটি ঘটনায় স্তম্ভিত পায়েল। তাঁকে ওই ব্যক্তি কার্যত শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ।

এদিকে, পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার। কমান্ড হাসপাতালে নিযুক্ত ওই ব্যক্তি আদপে তামিলনাড়ুর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শ্লীললতাহানি সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বক্তব্য, অভিনেত্রীর গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। অভিনেত্রীকে দাঁড়াতে বলা হলেও দাঁড়াননি। কাচও নামাননি। নামতে বলা হলেও তিনি নামেননি। তাই তিনি রাগের বশে ঘুসি মেরে কাচ ভেঙে দিয়েছেন। জানা গিয়েছে, এই অভিনেত্রী দক্ষিণ ভারতেও খুবই পরিচিত মুখ।

আরও পড়ুনসিজিও-তে সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু

 

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...