Monday, April 13, 2026

সৌরভ নন, কোচ হিসাবে দিল্লির ভাবনায় এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার : সূত্র

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর আগে জল্পনা দিল্লি ক্যাপিটালসের কোচের পদে দেখা যেতে পারে দিল্লি দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রিকি পন্টিং-কে সরিয়ে দেওয়ার পরই এমনটাই জল্পনা ছড়ায়। তবে এবার সূত্রের খবর, সৌরভ নন, দিল্লি ক্যাপিটালসের কোচের পদে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। জানা যাচ্ছে, যুবরাজকে কোচ করার কথা ভাবছে দিল্লি।

আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ২০২৩ আইপিএল-এ প্লে অফেও যেতে পারেনি দল। এদিকে কিছুদিন আগে শোনা গিয়েছিল গুজরাত টাইটান্সের কোচ হতে পারেন যুবরাজ। জানা যাচ্ছিল, আশিস নেহরার জায়গায় তাঁকে দায়িত্ব দেওয়া হবে। তবে পরে জানা যায় নেহরা নয়, গুজরাত এখন গ্যারি কার্স্টেনের বদলি খুঁজছে তারা। কারণ কার্স্টেন পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন। সেই জায়গায় কোনও ভারতীয়কেই দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে গুজরাতের।

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন যুবরাজ সিং। ২০১১ সালে ভারতের এক দিনের বিশ্বকাপের জয়ের নেপথ্যেও ছিলেন যুবরাজ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...