Monday, April 6, 2026

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্ব.ন্দ্ব, শুভেন্দুর বক্তব্যে সায় নেই সুকান্তর

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে।ছাত্রসমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে বিজেপির মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইছেন পতাকা ছাড়া বিজেপির লোকজন ওই অভিযানে অংশ নিক। নিজেও থাকবেন বলে জানিয়েছেন।নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের ওইদিন পথে নামাতে চাইছেন শুভেন্দু। কিন্তু অন্য সুর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।এভাবে দলীয় পতাকা ছাড়া কোনও মিছিলে পা মেলাতে রাজি নন সুকান্ত।তার বক্তব্য, অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকেদের একটু দূরে থাকাই উচিত। মিছিলে যাব কি না এখনও ঠিক করিনি।

আরও একধাপ এগিয়ে সুকান্ত শিবিরের বক্তব্য, ওই আন্দোলন বিজেপির নয়। তাই কারও যোগদানের প্রশ্ন নেই। তবে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে দলের নৈতিক সমর্থন আছে।শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি, আর জি কর ইস্যুতে যা আন্দোলন হবে, দলের ব্যানারে হবে। শুভেন্দু বারবার ‘পতাকাহীন’ আন্দোলনের যে কথা বলছেন, তাতে কার্যত নারাজ বিজেপির একটা বড় অংশ।

অন্যদিকে, শাসকদলের অভিযোগ, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ব‌্যানারে বিজেপি আসলে অশান্তি পাকানোর ছক কষছে।অভিযোগ, আরজি কর ইস্যুকে সামনে রেখে গত ১৮ অগাস্ট ডার্বি ম‌্যাচে সমর্থক সেজে অ‌্যাসিড বোমা ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে স্টেডিয়ামে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা ছিল একটি মহলের। কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে যাওয়ায় সেই ছক ভেস্তে দিতে ডার্বি স্থগিত রাখা হয়। আরও বিষয়ে নজর রাখা হচ্ছে. আর তা হল সোশ্যাল মিডিয়ায় প্রচার।বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএসের ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচির।তৃণমূলের অভিযোগ, ২৭ তারিখ পথে নেমে রাম-বাম যৌথভাবে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত করছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...