Monday, February 23, 2026

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে থাকছেন মমতা-অভিষেক, এবার বক্তা ছাত্রীরাও

Date:

Share post:

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধী মূর্তির সমাবেশে বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রীদের দিয়ে বক্তৃতা করানোর নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দে‌্যাপাধ‌্যায়। ছাত্রীরা ছাড়া যুব সভানেত্রী সায়নী ঘোষ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দে‌্যাপাধ‌্যায়ও সমাবেশে বক্তব‌্য রাখবেন বলে নেত্রী ইতিমধে‌্য চূড়ান্ত করেছেন।

তবে ২৮শের সভার প্রধান বক্তা মমতা বন্দে‌্যাপাধ‌্যায়ই। বিশেষ করে ২১ জুলাইয়ের পর ফের অভিষেক দলের কর্মসূচিতে বক্তব‌্য রাখবেন এই সংবাদেই ছাত্র-যুবদের মধে‌্য উদ্দীপনা শুরু হয়েছে বলে সোমবার সন্ধ‌্যায় দাবি করেন তৃণমূল ছাত্রপরিষদের রাজ‌্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের পাশাপাশি উত্তরবঙ্গের যে ছাত্রী বক্তব‌্য রাখবেন তঁাদের ভাষণের বিষয়বস্তুও সংগঠনের তরফে এদিন বুঝিয়ে দেওয়া হয়েছে। নেত্রীর বক্তবে‌্যর প্রতিধ্বনি ও দলের গাইড লাইন মেনে তরুণ প্রজন্মকে বক্তব‌্য রাখতে যে মুখ‌্যমন্ত্রী উদ্ধুব্ধ করেছেন তা এদিন মেয়ো রোডে প্রস্তুতিসভায় স্বীকার করেন ছাত্র-নেতারা।

দু’টি বাছাই গান গাইবে জয়ী ব‌্যান্ড। সূত্রের খবর, বেলা ১২টা থেকে সাড়ে বারোটার মধে‌্য মঞ্চে চলে আসার কথা মমতা-অভিষেক দু’জনেরই। এই প্রথম সমাবেশের মঞ্চ গত ১৩ বছরে রাজে‌্য শিক্ষাক্ষেত্রে সাফল‌্য ও প্রকল্প-পরিষেবা নিয়ে থিমে মুড়ে দেওয়া হচ্ছে। মঞ্চে রাজে‌্যর দুই বিশিষ্ট ব‌্যক্তিত্বকে সম্বর্ধিত করা হবে। সভায় থাকবেন সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদরাও।

ছাত্র সমাবেশ নিয়ে গত বৃহস্পতিবারই সংগঠনের প্রথম সভাপতি ও মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ‌্যায় এবং বর্তমান সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নবান্নে ডেকে পাঠিয়ে প্রস্তুতি নিয়ে খবর নেওয়ার পাশাপাশি গাইড লাইন জানিয়ে দেন স্বয়ং মুখ‌্যমন্ত্রী। এরপরই নেত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস দূরের জেলা থেকে আসা কর্মীদের নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম ও সল্টলেকে স্টেডিয়ামে থাকা ও খাওয়ার যাবতীয় ব‌্যবস্থা করে দিয়েছেন। সোমবার বিকেলেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জলপাইগুড়ি ও কোচবিহার থেকে ছাত্র-ছাত্রীরা এসে পৌঁছে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে এবার রেকর্ড সংখ‌্যক ছাত্র-ছাত্রী আসবে বলে আশা করছেন ছাত্র নেতৃত্ব। এদিনই মেয়ো রোডে বসে স্বেচ্ছাসেবক ও পুলিশের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বৈশ্বানর চট্টোপাধ‌্যায়, সার্থক বন্দে‌্যাপাধ‌্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল ছাত্রপরিষদ প্রতিষ্ঠা এবং বামবিরোধী ছাত্র-আন্দোলনের ইতিহাস নিয়ে সমাবেশে একটি ৩১০ পাতার বই প্রকাশ করা হবে। ‘সাথী’ নামের ওই বইটির নামকরণ ও প্রচ্ছদের ভাবনা স্বয়ং মুখ‌্যমন্ত্রীর। বইয়ে মুখ‌্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা যেমন রয়েছে তেমনই অভিষেক বন্দে‌্যাপাধ‌্যায়ের লেখা রয়েছে। থাকছে প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায়ের একটি পুরাতন লেখা। এছাড়াও ছাত্র আন্দোলন নিয়ে কুমুদ ভট্টাচার্য, অশোক দেব, বিভাস চৌধুরি, অরূপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ‌্যায়, সৌরভ চক্রবর্তীদের অভিজ্ঞতা রয়েছে বইয়ে। সম্পাদনা করেছেন সন্দীপন মিত্র, ভূমিকা তৃণাঙ্কুর ভট্টাচার্যর।

ভারী বৃষ্টির কথা মাথায় রেখে মেয়ো রোডে সমাবেশস্থলে পুরো শেড দিয়ে দিচ্ছে তৃণমূল ছাত্রপরিষদ। গান্ধী মূর্তি থেকে পার্কস্টিট মুখী রাস্তায় একটা বড় অংশই মঙ্গলবারের মধে‌্য শেডে ঢাকা পড়বে। মঞ্চে এই প্রথম বিশেষ থিম থাকছে। নেত্রীর নির্দেশ মেনে সামনে শুধুমাত্র পঁাচহাজার ছাত্রী বসবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সমস্ত কলেজে থেকে বেশি সংখ‌্যায় ছাত্রীদের এই সমাবেশে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- উন্মোচন করেছিলেন মোদি, মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩৫ ফুটের শিবাজী মূর্তি

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...