Saturday, April 4, 2026

আরও ২ লক্ষ টাকা করে বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা, ঘোষণা নবান্নের

Date:

Share post:

সম্প্রতি রাজ্যের সিভিক ভলেন্টিয়ার (Civic Volenteer) এবং ভিলেজ পুলিস ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়িয়েছিল রাজ্য সরকার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল এ বছর ১৩ শতাংশ বোনাস বাড়ানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। আর্থিক অঙ্কে যা ৬ হাজার টাকা। সপ্তাহ কাটতে না কাটতেই ফের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। এবার বাড়নো হল টার্মিনাল বেনিফিটের টাকাও। আজ, বৃহস্পতিবার স্বরাষ্টর দফতরের তরফে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volenteer) ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা। আগে এর পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। অর্থাৎ, সিভিক ভলেন্টিয়ারদের ২ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা বাড়ালো নবান্ন।

১ এপ্রিল ২০২৪ থেকে যাঁদের অবসর তারাই এই বর্ধিত ভাতা পাবেন। অর্থ দফতরের পরে এবার ম্যাচিং অর্ডার ইস্যু করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। যদিও সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া মোড়, প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিও ক্লিপ

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...