Monday, March 23, 2026

নৈরাজ্য নয়, বিচার চাই- বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর উপর হওয়া নৃশংস অত্যাচারের বিচার চাই। বিজেপির (BJP ) নোংরা রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়ে গর্জে উঠলো দেশ বাঁচাও গণমঞ্চ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে (Press Club) সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে তাঁরা জানান কোনও রকমের নৈরাজ্য তৈরির অপচেষ্টাকে বরদাস্ত করা হবে না। পাশাপাশি ধর্ষণে দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করতে রাজ্য সরকারের (Government of West Bengal) যে বিল পাশের সিদ্ধান্ত নিয়েছে, তাকেও সমর্থন জানিয়েছে সংগঠন।

বৃহস্পতিবার দেশ বাঁচাও গণ মঞ্চের অন্যতম সদস্য পূর্ণেন্দু বসু বলেন, আর জি করের ঘটনায় তদন্তের জন্য সিবিআইকে ২১ দিনের সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তার মধ্যে ১৭ দিন কেটে গিয়েছে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাই।তিনি আরও বলেন, একদিকে যেমন তদন্ত চলছে অন্যদিকে রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। প্রথমে ছাত্রসমাজের নাম করে নবান্ন দখলের ডাক দিয়ে পুলিশকে আক্রমণ, ভাঙচুরের ঘটনা ঘটল। তারপর বনধ ডেকে সাধারণ মানুষের উপর বিজেপি কর্মীরা যেভাবে হামলা চালিয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। স্পষ্টতই বিজেপি পুলিশকে প্ররোচনা দিয়ে গুলি চালাতে বাধ্য করতে চাইছে। কারণ, তাঁরা লাশের রাজনীতি করতে চাইছে। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন সুদেষ্ণা রায়, সৈকত মিত্র, হরনাথ চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভুয়ো খবর ছড়িয়ে সমাজে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে,তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে দেশ বাঁচাও গণমঞ্চ। পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধও করেন সংগঠনের সদস্যরা।


Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...