Saturday, April 4, 2026

জিআরপি থানায় দলিত নিগ্রহ! ভিডিও প্রকাশ করে মোহন সরকারকে তোপ কংগ্রেসের

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যে দলিতদের (Dalit) উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। এবার এক দলিত মহিলা ও তাঁর নাবালক নাতিকে বেধড়ক মারধরের অভিযোগ জিআরপির (GRP) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও সামনে আসতেই মুখ পুড়েছে মধ্য প্রদেশের মোহন যাদব (Mohan Yadav) সরকারের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। ইতিমধ্যে কংগ্রেস মধ্য প্রদেশের  (Madhya Pradesh) কটনির সেই ভিডিও দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কাঠগড়ায় তুলেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কটনির জিআরপি থানায় এক মহিলা জিআরপি ওই দলিত মহিলা ও তাঁর নাতিকে বেধড়ক পেটাচ্ছে। কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী মোহন যাদব কি কষ্ট করে বলবেন বিষয়টি ঠিক কী? আপনার পুলিশ আইনরক্ষার নামে সাধারণ মানুষের প্রাণ নিতে বেশি তৎপর। থানার মধ্যে কেন ওই দলিত মহিলা ও তাঁর ছেলেকে জিআরপি এমনভাবে পেটাল তা নিয়ে দ্রুত সরকারের পদক্ষেপের দাবি কংগ্রেসের। ঘটনায় কটনির পুলিশ অধিক্ষক অভিজিৎ কুমার রঞ্জন জানান, ইতিমধ্যে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভিডিওর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ভিডিও পুরনো বলেই দাবি জিআরপির। তাঁদের দাবি, এই ভিডিও আগের। চুরির দায়ে ওই দলিত মহিলা ও তাঁর ছেলেকে ধরা হয়। এরপর জিআরপি থানায় নিয়ে আসা হয়। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ জানান, মধ্যপ্রদেশে জিআরপি থানায় দলিত মহিলা ও তাঁর নাতিকে বেধড়ক মারা হয়েছে। ভেবে দেখুন বিজেপি শাসিত রাজ্যে দলিতদের অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে! পাশাপাশি এই অত্যাচার কবে থামবে সেই প্রশ্নও করেছেন কংগ্রেস নেতা।


Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...