Sunday, April 5, 2026

নবান্ন অভিযানের নামে ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা

Date:

Share post:

বিজেপির মদতে নবান্ন অভিযানের (Nabanna Avijan) নামে নৈরাজ্য তৈরি করা ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এনিয়ে তৃতীয়জন গ্রেফতার হলেন। এর আগে অপরাধমূলক গভীর ষড়যন্ত্রের অভিযোগে আরএসএস ব্যাকগ্রাউন্ডের সায়ন লাহিড়ি ও শুভঙ্কর হালদারকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন প্রবীর দাস। নবান্ন অভিযানে অশান্তিতে এদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের। নবান্ন অভিযানের নামে লাশের রাজনীতি করতে চেয়েছিল ছাত্র সমাজের মুখোশের আড়ালে থাকা এই তিনজন। একটি গেস্টহাউসে গা ঢাকা দিয়েছিল প্রবীর। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই প্রবীরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আর জি কর ইস্যুতে নবান্ন অভিযান (Nabanna Avijan) করে ছাত্র সমাজ নামে একটি ভুঁইফোড় সংগঠন। সেই অভিযানের কোনও অনুমতি ছিল না। অভিযান ছিল সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। মুখে শান্তিপূর্ণ বলেও আন্দোলনকারীরা পরিকল্পিত ভাবে জঙ্গি কর্মসূচি নিয়েছিল। ফলে ওই অভিযানে জায়গায় জায়গায় পুলিসের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়। একজন পুলিশকর্মীর চোখ নষ্ট হয়ে গিয়েছে।

এই গ্রেফতার নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আচমকা গজিয়ে ওঠা অজানা একটি সংগঠন। তার মধ্যে তিনজন বলছেন কোনও রাজনৈতিক দল করি না, কিন্তু আরএসএস করি। তারা বলবে আমরা ডেকেছি সবাইকে। যারা এসেছিল তাদের মধ্যে ছাত্র কজন ছিল? অভিযানে ভাঙচুর হয়েছে। এটা তো ছাত্রদের পক্ষেও অপমান। চরম বেআইনি কার্যকলাপ। এর দায়ভার তো নিতেই হবে। সুতরাং, আইন মেনেই তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজনীতি না করে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর আবেদন আর জি করের নির্যাতিতার মা-বাবার

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...