Wednesday, February 4, 2026

শুভেন্দু গড়ে শোকজ ৯৩ চিকিৎসক, বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

একসঙ্গে ৯৩জন চিকিৎসককে শোকজ করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। তাদের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ। শোকজ হওয়া চিকিৎসকদের একাংশের দাবি, আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরেই স্বাস্থ্য দফতর এমন পদক্ষেপ নিয়েছে। তবে এই দাবি ভিত্তিহীন বলে জানিয়ে স্বাস্থ্য দফতর তুলে ধরেছে এক চিকিৎসকের কাণ্ড। যিনি একই সময়ে নাকি দু’জনের অস্ত্রোপচার করেছেন। তাও আবার আলাদা আলাদা নার্সিংহোমে!

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী, শোকজ হওয়া ডাক্তাররা এক একজন যুক্ত তিনটি বা তারও বেশি নার্সিংহোমের সঙ্গে। এই তথ্য ধরা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল অনুমোদন করতে গিয়ে। অভিযোগ, স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে এমন দুটি বিলে দেখা গিয়েছে একই সময়ে ৫০ কিলোমিটার দূরের ভিন্ন দুটি হাসপাতালে একজন চিকিৎসক অস্ত্রোপচার করেছেন ২জন আলাদা রোগীর! এই ধরণের বিভিন্ন অভিযোগ রয়েছে শোকজের তালিকায় থাকা বহু নামী চিকিৎসকের বিরুদ্ধেও। সকলকেই পাঠানো হয়েছে শোকজ লেটার।

স্বাস্থ্য দফতরের প্রশ্ন, একজন ডাক্তার যদি এত নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকেন তবে প্রত্যেকটি নার্সিংহোমে তাঁরা কতক্ষণ করে সময় দেন? চিকিৎসকদের পাশাপাশি শোকজ করা হয়েছে প্রায় ৭০টি নার্সিংহোমকেও। চাওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা।
সিদ্ধান্তের বিরোধিতা করেছে চিকিৎসকদের সংগঠন আইএমএ-র তমলুক শাখা। প্রশ্ন তোলা হয়েছে, অনিয়ম থাকলে আগে কেন জানানো হয়নি নার্সিংহোম ও ডাক্তারদের? এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, তমলুকে মোট ৮০টি নার্সিংহোম। সমস্ত নার্সিংহোমগুলির স্বাস্থ্যসাথী বিল সংক্রান্ত তথ্য একসঙ্গে দেখতে গিয়েই এই অনিয়ম ধরা পড়েছে। সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য।

আরও পড়ুন- দিল্লিতে গিয়ে ষড়যন্ত্র! অমিত শাহের দরবারে রাজ্যপাল বোস

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...