Monday, April 6, 2026

রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন বিবেক কুমার, শনিতেই দায়িত্বে

Date:

Share post:

রাজ্য সরকারের প্রশাসনে আমলা মহলে বেশকিছু
রদবদল হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সবচেয়ে বড় পরিবর্তন মুখ্যসচিব পদে। রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন বিবেক কুমার (Vivek Kumar)। তিনি ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক বিবেক কুমার। এর আগে ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন তিনি। জানা যাচ্ছে যে, আগামিকাল শনিবার থেকেই তিনি দায়িত্ব নেবেন বলে খবর নবান্ন সূত্রে।

মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বাড়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল গত ৩১ মে। আরও তিন মাস এক্সটেনশেন চেয়ে রাজ্য সরকার আবেদন করেছিল কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নাকি তা খারিজ করে দিয়েছে! তারপরই বিবেক কুমারকে মুখ্যসচিব হিসেবে বিকেক কুমারকে (Vivek Kumar) বেছে নেয় নবান্ন।

মুখ্যসচিব পদের পাশাপাশি আরও কিছু রদবদল ঘটেছে। সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে তাঁকে সেচ দফতরে পাঠানো হয়েছে। রাজ্যের নতুন অর্থ সচিব করা হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। তিনি এতদিন সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও তিনি। তাঁকে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অর্থাৎ, মনোজ পন্থের দায়িত্ব কমল, রোশনি সেনের দায়িত্ব বাড়ল।

আরও পড়ুন: বারবার ভিডিও দেখিয়ে মিথ্যা দাবি! ছবি প্রকাশ করে সত্যি প্রমাণ কলকাতা পুলিশের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...