Saturday, April 4, 2026

৮৬ বছরে থামলেন বেবিদা, বন্ধ হল অ্যাকর্ডিয়ানের সুর

Date:

Share post:

না ফেরার দেশে পাড়ি দিলেন অ্যাকর্ডিয়ন শিল্পী বেবিদা। সঙ্গীত জগতের মানুষের কাছে এই নামেই পরিচিত ছিলেন শিল্পী প্রতাপ রায়। ৮৬ বছর বয়সে থেমে গেল তাঁর জীবনের সুর। মান্না দে, মহম্মদ রফি, সন্ধ্যা মুখোপাধ্যায় চলে গিয়েছিলেন আগেই। তাঁদের স্মৃতি ও সুর নিয়ে বেঁচে ছিলেন প্রখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী। রবিবার ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন তিনিও।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৪২ বছর ও মান্না দের সঙ্গে দীর্ঘ ৩৬ বছর সঙ্গত করেছিলেন তিনি। মহম্মদ রফি থেকে মুকেশের পছন্দ ছিলেন তিনিই। শুধু তাই নয়, দীর্ঘ বছর বহু ছাত্র-ছাত্রীকেও অ্যাকর্ডিয়ন শিখিয়েছিলেন প্রতাপ রায়। শেখাচ্ছিলেনও।

সম্প্রতি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী। ছিলেন শয্যাশায়ী। তবে তাঁর প্রিয় অ্যাকর্ডিয়নকে দূরে সরিয়ে রাখেননি তখনও। বন্ধ করেনি সুরের শিক্ষাদানও। সেই তিনিই সুর থামালেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতমহলে।

প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট জানিয়েছেন, তাঁর সঙ্গে দীর্ঘ ৪০ বছর সঙ্গত করেছেন বেবিদা। শোকপ্রকাশ করে সঙ্গীতশিল্পী বলেন, একটা যুগের অবসান হয়ে গেল।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...