Sunday, April 5, 2026

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্র্যাভোর, শেষ খেলবেন এই ম্যাচ

Date:

Share post:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডোয়েন ব্র্যাভো। আগের দেশ এবং আইপিএল থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন ব্র্যাভো। তবে এখন তিনি খেলতেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। সেই টুর্নামেন্ট খেলেই অবসর নেবেন প্রাক্তন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। এদিন এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানান ব্র্যাভো।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্র্যাভো লেখেন, “ একটা দুর্দান্ত যাত্রা শেষ করতে চলেছি। আমার দেশবাসীর সামনে শেষ পেশাদার প্রতিযোগিতায় খেলব। এই প্রতিযোগিতা খেলার অপেক্ষায় রয়েছি। আমাকে ঘিরেই তৈরি হয়েছিল ত্রিনিদাদ নাইট রাইডার্স । সেই দলের হয়েই শেষ বার খেলব।”

২০১৩ থেকে ২০২০ পর্যন্ত ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ব্র্যাভো। দ্বিতীয় দফায় ২০২৩ থেকে খেলছেন সিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। এখনও পর্যন্ত সিপিএলে ১০৩টি ম্যাচ খেলেছেন ৪০ বছরের অলরাউন্ডার। করেছেন ১১৫৫ রান। ১২৮টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। অপররদিকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে দাপিয়ে আইপিএল খেলেছেন ব্র্যাভো। ২০২৩ মরশুম থেকে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

আরও পড়ুন- কোহলির সঙ্গে কেমন সম্পর্ক মাহির ? মুখ খুললেন স্বয়ং ধোনি নেজেই


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...