Monday, June 15, 2026

ধর্মতলায় ধর্নামঞ্চে মত্ত যুবকের হানা, পুলিশের তৎপরতায় আটক, উঠছে শ্লীলতাহানির অভিযোগও

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে রবিবার রাতভর অবস্থান করছে নাগরিক সমাজ। রাতে সেখানেই হানা মত্ত যুবকের। অভিযোগ অবস্থান চলাকালীন আচমকা সেখানে ঢুকে পড়েন ওই যুবক। চেষ্টা করেন বলেও অভিযোগ। পুলিশের তৎপরতায় তাঁকে আটক করা হয়।

আরজি করের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে এদিন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে পা মেলান সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো টলিউডের সেলেবরা। ছিলেন জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারাও। দুপুর ৩টেয় মিছিলে শুরু হয়। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার হওয়ার পরে বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ভোর ৪টে পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার কথা জানান মিছিলের উদ্যোক্তারা।

যে জায়গায় স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা অবস্থান-বিক্ষোভ করছেন, সেখানে আচমকাই ঢুকে পড়েন এক মত্ত যুবক। অভিযোগ, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানিও করেন। পুলিশ গিয়ে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যায়। প্রথম তাঁকে একটি পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়। পরে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- চিকিৎসার জন্য হায়দরাবাদ রওনা দিলেন ‘নবান্ন অভিযানে’ আক্রান্ত সার্জেন্ট দেবাশিস

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...