Monday, April 13, 2026

আপনার কি মন ভাল নেই? সমস্যা মেটাবে ‘হ্যাপি হরমোন’!

Date:

Share post:

আপনার কি মন খারাপ? সব সময় বিধ্বস্ত লাগছে? কিছুতেই ভাল কোনও অনুভুতির ছোঁওয়া অনুভব করতে পারছেন না?মনোবিদের কাছে যাবেন কীনা ভাবছেন নিশ্চয়ই। আর চিন্তা নেই এবার বাইরের কোনও ওষুধ নয়, আপনার শরীরে থাকা হরমোনেই কেল্লাফতে। ‘হ্যাপি হরমোন’ (Happy Hormone)ক্ষরণ বাড়ান আর অস্থির সময়েও ভাল থাকুন। সাধারণত মনের নানা অনুভূতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ডোপামিন (Dopamine),অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিন। এদের মধ্যে ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়াতে পারলেই দূর হবে সব অবসাদ।

কথায় বলে প্রেমে পড়লে নাকি মন ভাল থাকে। বিষয়টা কিন্তু অযৌক্তিক মোটেই নয়। কারণ গবেষণায় দেখা গেছে যে প্রেমে পড়লে সরাসরি ডোপামিন হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই হরমোন আপনার ভাল থাকার জন্য দায়ী। শুধু প্রেম কেন, নিজের পছন্দের কোনও কাজে সফলতা এলে বা প্রিয় খাবার খেলে, প্রাণ খুলে হাসি বা নিজের প্রিয় ক্রিকেট/ ফুটবল টিমের জয় বা ধরুন দারুণ কিছু উপহার, চকোলেট এসব যদি চোখের সামনে দেখেন তাহলে মুহূর্তের মধ্যে মন ভাল হতে বাধ্য। কারণ এগুলোর সঙ্গে আপনার মস্তিস্কের সংযোগ স্থাপন করে ভাল অনুভূতিকে বাড়িয়ে দিয়ে কাজ করে ডোপামিন। কিন্তু এই হরমোনের ক্ষরণ বাড়াবেন কী করে? চিকিৎসকরা বলছেন, ডোপামিন বাড়াতে করতে পারেন ব্যায়াম-ধ্যান বা ধর্মীয় কাজ। পড়তে পারেন বইও। আবেগ, ব্যক্তিগত স্পেস অথবা পারস্পরিক সম্মানের মধ্য দিয়েও সুখে থাকা যায় । তাই দাম্পত্যে একে অপরকে বোঝা অনেক গুরুত্বপূর্ণ। কাছের মানুষকে একটু সময় দিন, তাঁর কথা যুক্তি সরিয়ে কখনও কখনও শুধু আবেগ দিয়ে শুনুন। পশু পাখিদের সঙ্গে সময় কাটান, পারলে চরম অবসাদের ভাবনা তৈরি হলে প্রিয়জনকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসুন। এভাবেই নিজের সঙ্গে কাছে থাকা সমস্ত মানুষেরই ডোপামিন বাড়াতে সাহায্য করুন। খুশির আমেজ ছড়িয়ে দিন সকলের মধ্যে।


Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...