Monday, June 15, 2026

মহিলাদের অসম্মান বরদাস্ত নয়, কর্মীকে সাসপেন্ড তৃণমূলের

Date:

Share post:

বাংলায় মহিলাদের সম্মানের জন্য বরাবর সওয়াল করে গিয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে মহিলাদের প্রতি কোনও ধরনের অসমম্মান হলে তাও বরাবর তিনি কড়া হাতেই নিয়ন্ত্রণ করেছেন। ব্যতিক্রম হল না অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার তৃণমূল কর্মী অতীশ সরকারের ক্ষেত্রেও। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের নেতা কর্মীরাও।

আর জি করের ঘটনা নিয়ে যেভাবে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষত মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন তাতে যোগ দিয়েছে তৃণমূলও। দ্রুত বিচাররের দাবির পাশাপাশি সমাজে ভয়মুক্ত পরিবেশ দাবি করছেন মহিলারা। সেখানে অশোকনগর এলাকার ওই তৃণমূল কর্মী অতীশ সরকার মহিলাদের প্রতি অসম্মানজনক কথা বলেন একটি প্রতিবাদ মঞ্চ থেকে। যে মঞ্চ তৈরি হয়েছিল মহিলাদের সুরক্ষার দাবিতে দ্রুত আর জি করের ঘটনার বিচার চেয়ে, সেখানেই বিরূপ মন্তব্য অতীশের।

 

ঘটনার ভিডিও ভাইরাল হতেই দ্রুত তৎপর হয় রাজ্যের শাসক দল। অতীশ সরকারকে এক বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানান, “অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।”

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...