Wednesday, March 4, 2026

যোগীরাজ্যে নেকড়ের হানায় মৃত্যু শিশুর! মানুষখেকোদের ধরতে ফ্লপ ‘অপারেশন ভেড়িয়া’

Date:

Share post:

যত কাণ্ড যোগীরাজ্যে! এবার মানুষখেকো নেকড়ের তাণ্ডবে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। বিগত মাস দু’য়েক ধরে যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) ত্রাস সঞ্চার করেছে একদল মানুষখেকো নেকড়ে। রবিবার রাতে তাদের হানায় দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও তিন জন গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির ভিতর ঢুকে পড়ে নেকড়ে। স্বভাবতই আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীদের।

গত এক সপ্তাহে নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে সাত শিশু ও এক মহিলার। রবিবার শিশুমৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তাল পরিস্থিতি। তবে লাগাতার চাপে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন শুরু করেছে ‘অপারেশন ভেড়িয়া’। তবে কী সেই ট্র্যাপ? ছোট বাচ্চার সাইজের পুতুলে শিশুর মূত্র মাখিয়ে নেকড়েদের আকর্ষণ করার ছক কষেছে বন দফতর। এক বন আধিকারিক জানিয়েছেন, ছয় নেকড়ের মধ্যে ইতিমধ্যেই চারটি নেকড়েকে ফাঁদ পেতে ধরা গিয়েছে। পাশাপাশি হাতির মতো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রাখা হচ্ছে। যাতে নেকড়েরা সহজেই ফাঁদে পা দেয়।

তবে প্রথম দিকে হামলার পেছনে কতগুলি নেকড়ে রয়েছে, তা স্পষ্ট ছিল না। সাধারণ মানুষের বর্ণনার উপর নির্ভর করে অভিযান শুরু করেছিল বন দফতর। ধীরে ধীরে জানা যায়, ছ’টি নেকড়ের দল বাহরাইচে তাণ্ডব চালাচ্ছে। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, থার্মাল ড্রোন দিয়ে সবসময় নজর রাখা হচ্ছে। বাজি ফাটিয়ে, আওয়াজ তৈরি করে যেখানে ফাঁদ পাতা হয়েছে সেদিকে তাড়া করা হচ্ছে নেকড়েদের। তবে ৪ জন জালে ধরা দিলেও বাকি ২ জনের খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি শুরু হয়েছে।


spot_img

Related articles

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...