Monday, April 6, 2026

সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত্যু ৯ মাওবাদীর, উদ্ধার অস্ত্র

Date:

Share post:

ফের ছত্তিশগড়ে নিকেশ করা হল ৯ মাওবাদীকে। মঙ্গলবার সকাল দশটা তিরিশ নাগাদ দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং সিআরপিএফ। ঘটনাস্থল থেকে ৯ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে বহু আগ্নেয়াস্ত্রও।

নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও অভিযান চলছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। এদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়ে খতম করা হয়েছে ১৫৪ জন মাওবাদীকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...