Saturday, April 4, 2026

সন্দীপের গ্রেফতারে আসল ঘটনায় যেন ফোকাস নষ্ট না হয়! তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে শুরু হয়েছিল লড়াই, প্রতিবাদ, আন্দোলন, বিচারের ডাক। তারই মাঝে গতকাল, সোমবার দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু মূল দাবি, অর্থাৎ চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে সেই অর্থে এখনও পর্যন্ত কোনও ব্রেক থ্রু নেই কেন্দ্রীয় এজেন্সির যাচ্ছে। ফলে সন্দীপের গ্রেফতারে মাঝে যেন মূল দাবি থেকে ফোকাস যেন নড়ে না যায়। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কিন্তু আর জি করে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তদন্ত কত দূর? কলকাতা পুলিশ শুরুতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। কিন্তু তার পর? ফের সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে ফের প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ, মঙ্গলবার সকালে কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রথমে সোশ্যাল মিডিয়ে ও পড়ে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, সন্দীপ গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। কিন্তু আসল ঘটনা, অর্থাৎ খুন-ধর্ষণের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্বন্ধে জানাতে হবে সিবিআইকে। সেই ঘটনায় এখনও পর্যন্ত যে একমাত্র গ্রেফতারি, তা কলকাতা পুলিশেরই সৌজন্যে। এর পরেই কুণালের প্রশ্ন, ‘‘সেই গ্রেফতারির পর থেকে আর কোনও সূত্রও পাওয়া যায়নি। অভিযুক্ত একা ছিল, না এই ঘটনার পিছনে কোনও চক্রের হাত ছিল, কিছুই জানা যায়নি। সিবিআইয়ের তদন্ত কত দূর? অবিলম্বে ধর্ষণ-খুনের ঘটনার আপডেট সিবিআইকে দিতে হবে।’’

কুণালের আরও বক্তব্য, আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তার পর তদন্তভারের হাতবদল হলেও তদন্ত বিশেষ এগোয়নি! আর তদন্তে যত দেরি হচ্ছে, তত বাড়ছে মানুষের ক্ষোভ। সেইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি এই সুযোগে গুজব এবং কুৎসা রটাচ্ছে বলে তাঁর দাবি।

সিবিআইয়ের উদ্দেশ্যে তৃণমূল নেতা বলেন, “এই গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। এই গ্রেফতারি যেন ‘নাকের বদলে নরুন’ না হয়! সন্দীপের গ্রেফতারির পাশাপাশি সিবিআইকে অবিলম্বে আসল ঘটনার আপডেট দিতে হবে।’’

আরও পড়ুন: নিজাম প্যালেসের সার্ভিস কোয়ার্টারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...