Wednesday, June 24, 2026

ফের ট্রেনে আগুন আতঙ্ক! খড়্গপুর রাঁচি ফাস্ট প্যাসেঞ্জারের কামরার নীচে ধোঁয়া

Date:

Share post:

সকালের আলো ঠিকভাবে ফুটতে না ফুটতেই ধোঁয়ায় থেকে গেল চারপাশ। আতঙ্কে সকাল শুরু খড়্গপুর রাঁচি ফাস্ট প্যাসেঞ্জারের যাত্রীদের। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬:৫০ মিনিট নাগাদ ট্রেনটি খড়্গপুর দিক থেকে রাঁচি যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে (Bankura Station) এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিনের পর থেকে চার নম্বর কামরার নীচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা।

ভারতীয় রেলে (Indian Railways) যাত্রী নিরাপত্তা যে তলানিতে এসে ঠেকেছে সে কথার কারোর জানতে বাকি নেই। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে যে হারে দুর্ঘটনা ঘটছে তাতে বারবার রেলের গাফিলতি স্পষ্ট হয়ে উঠছে। মঙ্গলেও বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। খড়্গপুর রাঁচি ফাস্ট প্যাসেঞ্জারের কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা বাঁকুড়া স্টেশনে পৌঁছে ট্রেনটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রায় ৪০ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জার ট্রেন। হতাহাতের কোনও খবর নেই।


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...