Tuesday, March 31, 2026

নির্মাণের গলদেই ভেঙেছে শিবাজির মূর্তি! বিস্ফোরক অভিযোগ খোদ কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ির

Date:

Share post:

সমুদ্রের কাছাকাছি মূর্তি নির্মাণ করলে, সেটা স্টেইনলেস স্টিল (Stainless Steel) দিয়ে করা উচিৎ। সেটা হলে সিন্ধুদুর্গে শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) উদ্বোধন করা মূর্তি ভেঙে পড়া নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তারই মন্ত্রিসভার সদস্য নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “আমি গত তিন বছর ধরে চাপ দিয়ে আসছি যে সমুদ্রের কাছাকাছি নির্মিত সেতু-সহ যে কোনও নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা উচিত।” এক্ষেত্রে সেটা না হওয়াতেই বিপত্তি। অভিযোগ নীতিনের।

উপকূলীয় অঞ্চলে জং-প্রতিরোধী ধাতু ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা বলেন নীতিন গডকড়ি (Nitin Gadkari)। তাঁর কথায়, “যখন আমি মুম্বইতে ৫৫টি উড়ালপুল নির্মাণের কাজে হাত দিই, তখন একজন আমাকে পাউডারের প্রলেপ দেওয়া লোহার রড দেখিয়ে বলেন, সেগুলি জং-প্রতিরোধী। কিন্তু দেখা যায়, সেগুলিতেও মরচে ধরেছে।” কেন্দ্রীয় মন্ত্রী সংযোজন, “আমি মনে করি সমুদ্র থেকে ৩০ কিলোমিটারের মধ্যে রাস্তার উপর সমস্ত নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা উচিত।” ছত্রপতির মূর্তি নির্মাণে যদি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হত, তবে সেটি কখনই ভেঙে পড়ত না- ফিকি-র অনুষ্ঠানে জানান গডকড়ি। অর্থাৎ মূর্তি তৈরিতেই যে গলদ রয়েছে তা স্বীকার করে নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। নিজের ঢাক পেটাতে মোদি অতিরিক্ত অর্থ ব্যয় করে যা নির্মাণ করছেন- সেটা অযোধ্যার রাম মন্দিরই হোক বা নতুন সংসদ ভবন- কিছুদিনের মধ্যেই সেটারই বেহাল দশা বেরিয়ে পড়ছে। অর্থাৎ নির্মাণেই যে গলদ সেটা ফাঁস করে দিলেন গডকড়ি।

গত সপ্তাহে মালভানের রাজকোট ফোর্টে ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার পরে স্থপতি জয়দীপ আপতে ও ইঞ্জিনিয়র চেতন পাটিলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার অধীনে এফআইআর দায়ের করেছে মালভান পুলিশ। পাটিল পুলিশ হেফাজতে। তবে আপ্তে এখনও বেপাত্তা।











Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...