Monday, April 6, 2026

৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী তুলে নিন! মণিপুরের বিজেপি বিধায়কের তোপ কেন্দ্রকে

Date:

Share post:

তিনবারের প্রধানমন্ত্রী যে রাজ্যকে ভুলে গিয়েছেন, সেই মণিপুর থেকেই এবার কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর। আর সরব হলেন খোদ বিজেপির বিধায়ক। কেন্দ্রের পাঠানো কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার দাবি জানানোর পাশাপাশি মণিপুরের সরকারকে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি।

কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী? তোপ, বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের।

মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিও লিখেছে বিজেপির বিধায়ক।

মণিপুরে শান্তি ফেরাতে অগাস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোথায় শান্তি! এখনও পর্যন্ত একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরব দর্শক কেন্দ্রে থাকা মোদি এবং কেন্দ্রীয় বাহিনী। এবার তাই শান্তি প্রতিষ্ঠায় ফের সব পক্ষের বৈঠক ডাকার দাবি জানান তিনি। পাশাপাশি, রাজ্যের সরকারকে শান্তিপ্রতিষ্ঠায় সব রকম স্বাধীনতা দেওয়ারও দাবি জানান।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...